1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে ১০টি পরিবারের মাঝে অটো রিস্কা বিতরণ - Bangladesh Khabor
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ১০টি পরিবারের মাঝে অটো রিস্কা বিতরণ

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৫ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ইসলাহুল মোসলিমিনি পরিষদের পক্ষ্য থেকে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ১০ টি অটো রিস্কা বিতরণ করেন ও শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, ও সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।

১৮ জুলাই শনিবার বিকেলে জালকান্দি এলাকায় ডাঃ সজিব রায়হান এর বাড়িতে শুভ উদ্বোধন ও বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নােবেল মীর, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াসউদ্দিন, যুবদল নেতা রাকিব, উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপস্থাপনায় জামপুর ইউনিয়ন জাসাস এর সভাপতি আলমগীর হােসেন, সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, এমন সামাজিক সংগঠনের পাশে সব সময় আছি যারা সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কাজগুলো করে যাচ্ছে। এবং এমন উদ্যোগ নিলে সব সময় আমার পক্ষ্য থেকে সহযোগিতা করে যাব। এতে করে বেকারত্ব দূরীকরণ হবে এবং বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ আকার ধারণ করেছে যা যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে তাই মাদক থেকে যুব সমাজকে বাচাতে হলে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় খায়রুল ইসলাম সজীব বলেন, আজ যারা অটো রিস্কা উপহার পেয়েছেন তারা এটা দিয়ে নিজের কর্মসংস্হানের ব্যাবস্হা সুযোগ করে নিবেন। এবং এসব সামাজিক সংগঠনের পাশে আমরা সব সময় থাকব ও সেবামূলক কাজগুলো করে যাব। ও সোনারগাঁ অন্যান ইউনিয়ন থেকে জামপুর ইউনিয়ন আজহারুল ইসলাম মান্নান কে সবোচ্ছ উপহার দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং সোনারগাঁয়ে যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিষয়ে কোনো ছাড় নেই। তাই আপনার সকলে ঐকবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হন এবং সমাজকে বাচান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION