1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাই - Bangladesh Khabor
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাই আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা, আটক ১ কোটালীপাড়ায় ব্রিজের চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম বাউফলে বাবা-মা হারা তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে ইউএনও: ব্যাংক হিসাবে জমা হলো ১২ লাখ টাকা গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা ; মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন বাংলাদেশের সঙ্গে কেন সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে তুরস্ক ‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’ ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ না.গঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাই

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। বর্তমানে অভিযুক্ত ও ভুক্তভোগী শিশু উভয়ই কুষ্টিয়া  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আশাদুল শিশুটিকে স্থানীয় একটি স্কুলের ভেতরে নিয়ে যান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আশাদুলকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION