1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা, আটক ১ - Bangladesh Khabor
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাই আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা, আটক ১ কোটালীপাড়ায় ব্রিজের চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম বাউফলে বাবা-মা হারা তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে ইউএনও: ব্যাংক হিসাবে জমা হলো ১২ লাখ টাকা গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা ; মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন বাংলাদেশের সঙ্গে কেন সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে তুরস্ক ‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’ ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ না.গঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ

আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা, আটক ১

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জমির ধান কাটাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শ্যামল চন্দ্র মালী (৪৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

নিহত শ্যামল চন্দ্র মালী উপজেলার কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে এবং আটক হাসান আলী একই উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার পথে সড়কের মধ্যে হাসান আলীর সঙ্গে দেখা হয়। এ সময় একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসান আলী পেছন থেকে গাছের একটি ডাল দিয়ে শ্যামলের মাথার পেছনে আঘাত করলে গুরুতর আহত হয়ে শ্যামল চন্দ্র মালী সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ওসি শাহীন রেজা আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION