1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাঘাটায় প্রবাসীর মেয়েকে গণধর্ষণের অভিযোগ : গ্রেফতার ৩ - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

সাঘাটায় প্রবাসীর মেয়েকে গণধর্ষণের অভিযোগ : গ্রেফতার ৩

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি মধ্যপাড়া গ্রামে এক প্রবাসীর কন্যাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী হাসেন মোল্লার মেয়ের সঙ্গে স্থানীয় যুবক মুক্তার হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মুক্তার হোসেন ওই তরুণীকে বাড়ি থেকে বের হতে বলেন। পরে তারা নির্জন স্থানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক তাদের ধাওয়া করে। এ সময় মুক্তার হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও তরুণীটি তাদের হাতে আটক হন।
অভিযোগ রয়েছে, এরপর দুর্বৃত্তরা তাকে মুখে কাপড় গুঁজে গাছাবাড়ি মধ্যপাড়া গ্রামের গফুর আলীর বাঁশঝাড় সংলগ্ন নির্জন স্থানে নিয়ে যায় এবং রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
শনিবার সকালে অভিযুক্তরা ওই তরুণীকে বাড়ির কাছে পৌঁছে দিতে গেলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে তারা ঘটনাস্থল থেকে নিরব মিয়া, লাবু হাসান ও রহমত উল্লাহ নামে তিনজনকে আটক করে। তবে স্বাধীন মিয়া নামে অপর এক অভিযুক্ত পালিয়ে যায়।
খবর পেয়ে শনিবার সকাল ৮টার দিকে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতার চাচা ফিরোজ কবির বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করেছেন।
সাঘাটা থানার পুলিশ জানায়, মামলার ভিত্তিতে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION