ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হামিম দরগাপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ী থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙ্গিনার দিকে যাওয়ার সময় বাবার অগচরে পিছনে পেছনে শিশু হামিমও এসেছিলো। এসময় রাস্তা ফাকা ছিলো ও পাঁচবিবির দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। তবে বাসটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় কেউ সনাক্তরণ করতে পারেননি। শিশু হামিমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত নামা বাসটিকে সনাক্তকরণের পুলিশ কাজ করছে। এ দুর্ঘটনার প্রয়োজনীয আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply