পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও ১০০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি বেকারিকে ৪০,০০০ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
৪ জুন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সাদিপুর ইউনিয়নে শিকদার বাড়ি এলাকায় ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয় ১১ টি বার্নার জব্দ করা হয় ও নয়াপুর বাজারে ও রিয়ামহল সিনেমার বিপরীত পাশে ১,০০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি বেকারিকে ৪০, ০০০ টাকা জরিমানা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ, ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানা এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয় ও এবং সোর্স পয়েন্ট কিলিং ক্যাপিং করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply