1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ফুয়াদ, রাফি ও মিজান বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। একই সময়ে পাশে থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়।
স্থানীয়রা আহত শামীমকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
একই গ্রামের তিনজনের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION