1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭টি কুড়েঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কমলারানীর দিঘীর পাড় এলাকায় জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কুড়েঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক-এই চার ভাই জানান, আগুনে তাদের অন্তত ৭টি কুড়েঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের সড়কটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। গভীর রাতে সেখানে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION