পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ২ টি চুনা কারখানা ও ২ টি ঢালাই কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে আষাঢ়িয়ার চর, ১ টি ও ইকোনমিক জোনের বিপরীত পাশে ১ টি চুনা কারখানা ও মৃধাকান্দি ১ টি, ইকোনমিক জোনের বিপরীত পাশে ১ টি ঢালাই কারখানা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
কারখানাগুলোর স্থাপনা এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply