1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ জন পঠিত

কামরুল ইসলাম, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) বেলা ৪ টার দিকে উপজেলার খাগবাড়ী গ্রামে প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক (৬৫) নিহত হয়।

নিহত মনতোষ ঘটকের ভাগিনা পলাশ মধু
ও নাতি তন্ময় ঘটক বলেন খাগবাড়ী গ্রামের মনতোষ ঘটকের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে একই বাড়ির গৌরাঙ্গ ঘটকের বিরোধ চলে আসছিলো।

এ নিয়ে রবিবার বেলা ৪ টার দিকে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়,ঝগড়াঝাটির একপর্যায় গৌরাঙ্গ ঘটক ও তার ছেলে প্রশান্ত ঘটক মনতোষ ঘটক কে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পরে মৃত্যু বরণ করে।সাথে সাথে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।তারা আরো বলেন এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.তমাল অধিকারী বলেন, হাসপাতালে আনার পুর্বেই মনতোষ ঘটকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহত মনতোষ ঘটক উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামের সিদ্দেশ্বর ঘটকের ছেলে।

কোটালীপাড়া থানার পরিদর্শক মোঃ সফর আলী জানান এঘটনার পর অভিযান চালিয়ে পার্শবর্তী আগৈলঝাড়া থেকে গৌরাঙ্গ ঘটক ও প্রশান্ত ঘটককে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION