1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধূ ববিতাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও স্বজনরা।
রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) দুপুরে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বন্দরে ববিতার পরিবার ও স্থানীয়দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা বেশি সময় গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন, ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুই পাশে প্রায় ১ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ববিতা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে তার স্বামী, দেবর, ননদ ও বোন জামাইসহ কয়েকজন এসে তাকে বাবার বাড়ি থেকে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, স্বামীর বাড়িতে নেওয়ার পর সেদিন রাতেই তাকে পরিকল্পিতভাবে দলবদ্ধভাবে নৃশংস হত্যা করা হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত ববিতার মা আসমা বেগম, বোন কবিতা, ছেলে হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION