1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৭ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মৃত সন্তান প্রসবের পর মৃত নবজাতকটিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে ফেলে দিলে স্থানীয়রা সেটিকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঐ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উক্ত এলাকার আব্দুল হাকিমের স্ত্রী আরিফা খাতুন (৩৮) বিকেলে একটি মৃত বাচ্চা প্রসব করে। পরে মৃত বাচ্চাটিকে বাড়ীর পাশের পুকুরে ফেলে দেয়। পরে স্থানীয় রাস্তায় রক্ত এবং পুকুরে শিশুর মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতকের মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION