১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে সিনহা স্কুল এন্ড কলেজে উক্ত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সিনহা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল আলীম এর সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি পীর মোহাম্মদ পীরু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আজ এস এস সি পরীক্ষার্থীদের বিদায় বেলা তোমাদের সকলের জন্য শুভ কামনা ও দোয়া রইলো। আজকের শিক্ষার্থী আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তাই তোমরা পিছনের সবকিছু ভুলে সামনে যে কয়দিন পরীক্ষার বাকি ভালো করে প্রস্তুটি নিয়ে পরীক্ষার ফলে যাবা। আমরা যেন এই স্কুলে বার বার ফিরে আসি এমনভাবে যেন একেকজন একটি চেয়ারে বসার মত সম্মান নিয়ে আসতে পারি। এবং সিনহা স্কুলের সকল শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য দোয়া রইলো তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে ভালো একটি রেজাল্ট নিয়ে আসবা ও বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে সেই প্রত্যাশা করি। এবং শিক্ষার মান উন্নয়নে সব কাজ করে যেতে হবে।
Leave a Reply