1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধা ও রংপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা ও রংপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন রংপুর-ঢাকা মহাসড়কের পাশে এফ.এস.এম সরকার ম্যানসনের নির্মাণাধীন ভবনের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় এসআই এন্টারপ্রাইজের একটি বাস তল্লাশি করে ধৃত আসামির ট্রাভেল ব্যাগ থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মহসীন (৪৪), পিতা আবুল হোসেন, মাতা ছেনোয়ারা বেগম, সাং-বশির আহমেদ টেন্ডল বাড়ী, বহদ্দারহাট, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বড় হযরতপুর ইউনিয়নের খামার ফতেপুর গ্রামে অভিযান পরিচালনা করে। নানকর পাকার মাথার মোড়ে এক চায়ের দোকানের সামনে ইজিবাইক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৮ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, আমজাদ হোসেন (৪০), পিতা শমসের আলী, সাং-দক্ষিণ রাজীবপুর, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা এবং আজিমা বেগম (৩০), স্বামী-মৃত ওসমান আলী রাজু, পিতা আজিজ আলী মন্ডল, সাং-অনন্তপুর (বেড়াকুটি বাজার), থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION