গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মিনা পাড়ায় বিলের পাকা ধানসহ জমি কেটে পুকুর খনন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এনায়েত মিনা ও আলমগীর ফকিরের বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল বৌলতলী পুলিশ ফাড়িতে ভুক্তভুগী দাউদ সরদার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন।
দাউদ সরদার অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন যাবত উলপুর মিনাপাড়া বিলে ২৭ কাঠা জমি ভোগ দখল করে আসছি। এ বছর আমার জমিতে বোরোধান চাষ করছি ও ধান প্রায় পেকে গেছে। কিন্তু আলমগীর ফকিরের কুপরামর্শে এনায়েত মিনা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার রোপনকৃত পাকা ধানের জমিতে হঠাৎ ভেকু দিয়ে জমি কেটে পুকুর খনন করার চেষ্টা করছে। এ সময় আমি বাধা দিলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে খুন করার হুমকী দেয়। পরে আমি নিরুপায় হয়ে বৌলতলী পুলিশ ফাড়িতে একটি লিখিত অভিযোগ করি।
এ ঘটনায় এনায়েত মিনার কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি নিউজ করলে আমার কিছু যায় আসে না। এই জমি আমার ক্রয়কৃত জমি। আমার জমিতে আমি পুকুর খনন করতেছি।
তবে এনায়েত মিনা ক্রয়কৃত জমির মালিকানা দাবি করলেও দলিল দেখাতে অস্বীকৃতি জানায়।
আলমগীর ফকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাবেক সেক্রেটারি।আমাকে মামলার ভয় দেখিয়ে কোন লাভ নেই। আমি আগে পরে যখন জেলে গিয়েছি স্বয়ং তারেক রহমান লন্ডন থেকে আমাকে টাকা পাঠিয়েছেন।
তিনি আরো বলেন, ওরা সবাই আওয়ামী লীগের দোসর। আমার সম্মান হানি করতেই ওরা এসব করছে।
বৌলতলী পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা শামিম জানায়,আমি দু পক্ষের সাথেই কথা বলেছি। যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
Leave a Reply