1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ: নুর - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ: নুর

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেহেতু পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে নৌকা ও ধানের শীষ নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ। তাই এই এলাকার জনগণের প্রতি অনুরোধ থাকবে- এলাকার সন্তান হিসেবে আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, অফিসিয়ালি এ আসনে আমাদের প্রতি সমর্থন দিয়েছে। অতীতে এ আসনে নৌকা ও ধানের শীষের মধ্যেই নির্বাচন হতো। এবার যেহেতু এ দুটি প্রতীক নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ।

তিনি বলেন, আমি গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে সারা দেশে যে কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও তা না করে এই জনপদের উন্নয়নের কথা চিন্তা করে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জন্মভূমিতে ছুটে এসেছি। আমার বিশ্বাস, আল্লাহ আমাদের কোনো কাজে নাখোশ হননি।

নুর বলেন, ২৮ বছর পর ১১ হাজারের বেশি ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলাম। সেই ডাকসুর মতোই গলাচিপা-দশমিনাতেও ট্রাক মার্কার বিজয় হবে এবং আরেকটি ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে গলাচিপা-দশমিনার সন্তান হিসেবে সবার সহযোগিতা, সহায়তা ও সমর্থন প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION