1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে সাদিপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রাথী আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহমান সরকার , সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম সরকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন সোনারগাঁও উপজেলা তাঁতি দলের সভাপতি রুবেল, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ও জাকারিয়া ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল কালাম, সেলিম হোসেন দিপু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রমজান ভুইঁয়া, রুবেল হোসেন, রিপন সরকার রাকিব, সোহেল রানা সহ স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করি তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং সোনারগাঁয়ে ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION