1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন ভবনের পাশে বিস্ফোরকযুক্ত ৪ পটকা উদ্ধার, বাড়ানো হলো নিরাপত্তা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন ভবনের পাশে বিস্ফোরকযুক্ত ৪ পটকা উদ্ধার, বাড়ানো হলো নিরাপত্তা

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালি চত্বরে বিস্ফোরকযুক্ত চারটি পটকা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে পটকাগুলো দেখতে পান ইসির কিছু কর্মচারী। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে ওসি বলেন, সকালে নির্বাচন কমিশনের চাকরিজীবীরা প্রথমে চারটি বস্তু দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে আমরা যাই। গিয়ে ৪টি স্থানীয়ভাবে তৈরি পটকা পাই, যেগুলো স্কচটেপ দিয়েছে মোড়ানো ছিল। ভেতর বিস্ফোরক ছিল। বিস্ফোরিতও হয়েছে হালকা।

তিনি আরও বলেন, আমরা উদ্ধার করে এনেছি। তবে এগুলো ককটেল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্ভবত রাতে ভবনের পাশে পটকাগুলো রাখা হয়েছে, যখন সাধারণত ইসিতে লোকজন থাকে না।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল ১০টার দিকে পটকাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ নিয়ে গেছে। এখন থেকে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে।

এর আগে ২৫ অক্টোবর নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর ‘ধাওয়া দিয়ে’ এক যুবককে আটক করার কথা জানায় পুলিশ।

সে সময় পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেছিলেন, কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION