1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে গৃহবধূর আঙ্গুল কামড়ে নিলো বড় "জা" - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বাউফলে গৃহবধূর আঙ্গুল কামড়ে নিলো বড় “জা”

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  জমাজমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে শাবনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাতের আঙ্গুল কামড়ে ছিঁড়ে নিয়েছেন বড় জা (ভাশুরের স্ত্রী)

শুক্রবার সকাল ১১টার সময় উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের জয়বাংলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাবনুর জয়বাংলা গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে আল-আমীনের  স্ত্রী।

আহত শাবনুর জানান, মৃত খালেক হাওলাদারের তিন ছেলে- মো. ইউনুস, খোকন ও আল-আমীন একই ঘরে বসবাস করেন। ঘটনার দিন রান্নাঘর ব্যবহারকে কেন্দ্রে করে কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাসুর ইউনুসের স্ত্রী রুমা বেগম বটি দিয়ে তার মাথায় আঘাত করেন। শাবনুর  ঠেকাতে গেলে রুমা বেগম তার বাম হাতের আঙ্গুলটি (অনামিক) কামড় দিয়ে নিয়ে যায়।

শাবনুরের শ্বাশুরী নুরজাহান বেগম বলেন, বড় বউ ছোট বউকে আমার সামনে বটি দিয়ে কোপ দেয় ও হাতের আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলে। আমি রক্ষা করতে পারি নাই। তারা কেউ আমার কথা শুনেনা।

অভিযুক্ত রুমা বেগম বলেন, ” আমার শ্বাশুরীর উপস্থিতে আমাদের দুই জায়ের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। হাত ও মাথায় কিভাবে আঘাত লেগেছে আমি জানিনা।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাশরাফুল ইসলাম সৈকত বলেন, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ও বাম হাতের আঙ্গুলের কিছু অংশ পাওয়া যায়নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION