1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় লিচু গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

কুষ্টিয়ায় লিচু গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৪ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া :কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে আহত বৃদ্ধ মারা গেছেন।
রবিবার (২৫ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের নাম রেজাউল আহসান লেলিন (৮০)। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে ১৩ মে রেজাউল আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (২৬ মে) দুপুরে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙিনায় লিচু বাগানের গাছে উঠেন রেজাউল। এসময় এক ডাল থেকে অন্য ডালে পার হওয়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাতে মারা যান তিনি।
পুলিশ পরিদর্শক রাকিবুল বলেন, থানা থেকে রির্পোট দেওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION