1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

কোটালিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২০৭ জন পঠিত
স্টাফ রিপোর্টার : গোপাগঞ্জের কোটালিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতাপ বাড়ৈ (২১) নামক এক দোকান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ভাংগারপাড় গ্রামের তপন বাড়ৈর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতরা দুই সহোদর কালিগঞ্জ বাজারে অবস্থিত নরেশ রায় এর বাসন্তি মিষ্টান্ন ভান্ডার এন্ড রেষ্টুরেন্টে দীর্ঘদিন যাবৎ শ্রমিকের কাজ করে আসছিলো।
ঘটনার সময় দোকানের বন্ধ জেনারেটর সংযোগের তার কাছাতে গিয়ে বিদ্যুতে জড়িয়ে গুরুতর আহত হয় প্রতাপ। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী সাংবাদিকদের বলেন – বন্ধ জেনাটরের তারে মেইন লাইন থেকে কি ভাবে বিদ্যুৎ এলো, তা ছাড়া ঐ তারে যে অসংখ্য লিক রয়েছে তা নরেশ কখনও চেক করে দেখে নাই, দোকান মালিকের অবহেলার কারনে আজ একটা তাজা প্রান ঝরে গেলো।
এ ব্যাপারে দোকান মালিক নরেশ রায়ের সাথে কথা বলতে চাইলে তিনি নানান তালবাহানায় সাংবাদিকদের এড়িয়ে যান।
এ বিষয়ে কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন – আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION