1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে লঞ্চঘাটের জেটি ভেঙে সহস্রাধিক যাত্রী ও শিক্ষার্থীরা দুর্ভোগে - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

বাউফলে লঞ্চঘাটের জেটি ভেঙে সহস্রাধিক যাত্রী ও শিক্ষার্থীরা দুর্ভোগে

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৬০ জন পঠিত

 

কহিনুর বেগম, পটুয়াখালী :পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নিমদী লঞ্চঘাটের টার্মিনালের সঙ্গে সংযোগকারী জেটি ভেঙে যাওয়ার এক বছর পার হলেও এখনো সংস্কার হয়নি। প্রতিদিন এই ঘাট দিয়ে হাজারো যাত্রী যাতায়াত করে। ফলে যাত্রীদের পাশাপাশি একটি ইউনিয়ের শতাধীক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছে। ধানদী এলাকার বাসিন্দা ও বরিশালগামী যাত্রী মো. সাহাবুদ্দিন চৌধুরী জানান, “গত ৯ মাস ধরে জেটিটি ভেঙে পড়ে আছে। প্রতিদিন শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ঘাটে উঠানামা করছে।”
সরেজমিনে দেখা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়া ব্যবহার করে ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানদী হাইস্কুল, ধানদী কামিল মাদ্রাসা এবং বাউফল কলেজের কয়েক শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। জোয়ারের সময় ঘাট দিয়ে উঠানামা করতে এসব শিক্ষার্থীদের পোশাক পানিতে ভিজে যায়, যা অত্যন্ত কষ্টদায়ক।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, নৌপরিবহন কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি যাতায়াতকারী সকল শ্রেণী পেশার মানুষের।
এ বিষয়ে পটুয়াখালী জেলা নদীবন্দর কর্মকর্তা জাকী সাহারিয়ার বলেন, “নিমদী লঞ্চঘাটের ভেঙে যাওয়া জেটি মেরামতের জন্য নৌপরিবহন সেক্টরের প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই মেরামত কাজ শুরু হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION