1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাসচাপায় বাইক আরোহী নিহত, বাসে আগুন জনতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাসচাপায় বাইক আরোহী নিহত, বাসে আগুন জনতার

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পিছনে আরেক বাসের ধাক্কা লাগে। এ সময় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮/১০ জন। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড় এলাকায় ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহন সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় টেকেরহাটগামী একটি লোকাল বাস পিছন থেকে নয়ন পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের মধ্যে পড়ে চাপা পড়েন এক মোটরসাইকেলচালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION