1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুষ্টিয়ায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৫৬ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া :কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে গাজী ফিলিং স্টেশনের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আহমেদ কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া কলেজ মোড় এলাকার উজ্জ্বল ফার্মেসিতে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুরুজ আহমেদ কুমারখালী থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে আসার পথে একই দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরকে অতিক্রম করতে গেলে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় ওই ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সুরুজ।
কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  ট্রাক্টর জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION