1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিহত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিহত

  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৫০ জন পঠিত

 

শাহীন আলম লিটন, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো দাদা ও চাচাদের হাতুড়ির আঘাতে তৌফিকুর রহমান (১৮) নামের এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৫ টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আসাননগর গ্রামের কান্দিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়।
পরে আহতদের মধ্যে তৌফিকুর রহমান তৌফিক (১৮) নামে এক যুবক রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তৌফিক আসাননগর এলাকার জহুরুল ইসলাম জহুর ছেলে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, আসাননগরে একই বংশের আত্মীয়দের মধ্যে শুক্রবার সন্ধ্যায় জমি বন্ধক রাখার ১০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে জহুরুল ইসলাম জহুর ও লালচাঁদের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে জহুরুল ইসলাম জহুর ও তার ছেলে তৌফিকুর রহমান তৌফিককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে লালচাঁদের পরিবারের সদস্যরা। পরে আহত জহুরুল ইসলাম জহুর ও তার ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
শনিবার (১০ মে) ভোর সাড়ে ৪ টায় রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, জমি ও টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তৌফিকুর রহমান তৌফিক নামের এক যুবক রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উক্ত ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে পুলিশ একজন আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION