1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩ ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের: গণপূর্ত মন্ত্রী আধুনিক কাতারের স্থপতি ও সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী দুই-একদিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা কোটালীপাড়ায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

সৌদি আরবে পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৮৩৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ২৬৬ জন সৌদি আরব গেছেন।

শনিবার হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী ৯৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৬টি, সৌদি এয়ারলাইন্স ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮ হাজার ৪৮৯ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৫৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী পরিবহন করে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত মোট ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন– রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৪),  ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০) এবং জামালপুরের হাফেজ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION