1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ব্যবসায়িকে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ নারী শিক্ষকের বিরুদ্ধে - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

বাউফলে ব্যবসায়িকে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ নারী শিক্ষকের বিরুদ্ধে

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪২৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এক ব্যবসায়ি ও সাবেক ইউপি সদস্যকে মারধর করে অচেতন অবস্থায় নারী শিক্ষকের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার মতো ঘটনা সাজিয়ে ব্লাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে দিলরুবা পপি নামে এক নারী শিক্ষিকার বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্ত ওই নারী শিক্ষক ও তার ছেলেসহ ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন সূর্যমণি ইউনিয়ন পরিষদের সাবেক একজন সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী শাহাবুদ্দীন সিকদার।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সূর্যমণি ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  দিলরুবা পপি’র জমি ক্রয় করার জন্য ভুক্তভোগী ব্যবসায়ি শাহাবুদ্দিন গতবছরের মে মাসে বায়না করেন।
বায়না সূত্রে বিভিন্ন মেয়াদে ২৩ লাখ টাকা অগ্রীম নিয়ে নেয় অভিযুক্ত শিক্ষিকা দিলরুবা পপি। ওই শিক্ষিকা বিনিময়ে স্টাম্প ও ব্যাংক চেক প্রদান করেছিলেন ব্যবসায়ি শাহাবুদ্দিনকে। দীর্ঘদিন পেরিয়ে গেলে জমির রেজিস্ট্রি করে দেয়ার জন্য চাপ দেন শাহাবুদ্দিন। তখন সপ্তাহ খানের মধ্যে বায়নার অর্ধেক জমি রেজিস্ট্রি করে দেয়ার কথা বলেন অভিযুক্ত শিক্ষক দিলরুবা পপি। জমির দাখিলা তোলার জন্য তার ছেলে জিহাদের বিকাশের মাধ্যমে ১০হাজার টাকাও নেন ওই শিক্ষিকা।
গত ৪মে জমির দলিলের বিষয়ে কথা আছে বলে শাহাবুদ্দিনকে জরুরি ভাবে বাসায় আসতে বলে ওই শিক্ষিকা।  পরে ৫মে ভুক্তভোগী শাহাবুদ্দিন ওই শিক্ষিকার পৌর শহরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় গেলে তাকে (শাহাবুদ্দীন) অভিযুক্ত শিক্ষিকা ও তার ছেলেসহ অজ্ঞাত ৫/৬ জন তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন৷ তাকে বাসার একটি কক্ষে অবরুদ্ধ করে শিক্ষিকার দেয়া স্টাম্প, ব্যাংক চেক ও নগদ দেড় লাখ টাকা আদায় করেন অভিযুক্তরা। ঘটনার সময় ওই শিক্ষক নারীর সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে অনৈতিক কর্মকান্ড করতে সেখানে যায় বলে স্বীকারোক্তি মূলক ভিডিও ধারণ করা হয় বলেও এজাহারে উল্লেখ করেছেন শাহাবুদ্দিন।
এ বিষয় জানতে অভিযুক্ত নারী শিক্ষকের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত ও তার ছেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে এবং খুদে বার্তা পাঠিয়েও সারা পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, অভিযোগের বিষয়ে ‘তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION