1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৮ জন পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী উত্তরপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলায় রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তবে মঙ্গলবার (৬ মে)  সকাল ৯টায় এই সংবাদ লেখার আগপর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় এক ব্যক্তি লাহিনী উত্তরপাড়া এলাকার রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় পাশেই একটি আমগাছের সঙ্গে গলায় রশি দেওয়া ও পা মাটিতে থাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। এরপর এলাকাবাসীকে জানালে তারা থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION