1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশের হাতে আটক গোপালগঞ্জের উলপুর ইউপি চেয়ারম্যান - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পুলিশের হাতে আটক গোপালগঞ্জের উলপুর ইউপি চেয়ারম্যান

  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩১৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার উলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাবুলকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ সোমবার সন্ধ্যার পর সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল গোপালগঞ্জ শহরের হীরাবাড়ী রোডের বাসভবন থেকে তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সদর থানায় নেয়ার কথা রয়েছে।

উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত হোসেন দিদার হত্যা  এবং সেনাবাহিনীর গাড়ী পোড়ানোর ঘটনায় জড়িত থাকায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে বলে সূত্র জানিয়েছে।  চেয়ারম্যান কামরুল হাসান বাবুলের বিরুদ্ধে উলপুর  ইউনিয়নের বিভিন্ন প্রকল্প কাজে অনিয়ম,দুর্নীতিসহ সরকারি খাস জমি দখল,প্রভাব বিস্তার করে বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য করে লাখ লাখ টাকা হাতানোসহ অসংখ্য অভিযোগ উঠেছে যা বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

চেয়ারম্যান বাবুল গত শনিবার সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে এসে নিজ বাসভবনে অবস্থান করছিলেন বলে পরিবারের তরফ থেকে বলাবলি করছে।

গ্রেফতারকৃত চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION