1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নিখোঁজ মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউফলে নিখোঁজ মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৭৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নিখোজ মাদক ব্যবসায়ী খলিলুর রহমান গাজী (৩১) এর লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।
শনিবার বেলা ১০টার দিকে উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের ফকিরের হাট এলাকায় একটি খরের পালার ভিতর থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করা হয়। নিহত খলিলুর রহমানের বাবার নাম হাসান গাজী। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত ২৯ মে রাত অনুমান ৮টার দিকে আদাবাড়ীয়া ইউনিয়নের কাশিপুর বাজারে যাওয়ার কথা বলে ঘড় থেকে  বের হয়। বাজার থেকে বাসায় ফিরতে দেরি হাওযায় তার সাথে থাকা মোবাইল ফোন নাম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয় স্বজন বাড়ী সহ খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে  শুক্রবার (২মে) বাউফল থানায় একটি নিখোঁজ সাধারন ডায়েরি করেন।
শনিবার (৩ মে) সাড়ে ৭টার দিকে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আছিয়া বেগমসহ কয়েক সহপার্টি প্রাইভেট পড়তে যাবার সময় একটি লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার  শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার লক্ষীপাশা গ্রামের ফকিরেরহাট এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশে খড়কুটার পালার পাশে লাশটি ঢেকে রাখা হয়েছে। লাশের দুই পা বাইরে ছিল। খড়কুটা সরানোর পর স্থানীয়রা খলিলের লাশ শনাক্ত করে তার স্বজনদের খবর দেয়া হয়।
স্থানীয়রা জানান, খলিল এলাকায় মাদক ব্যবসা করতো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের গ্রেপ্তারের ভয়ে খলিল অনেকদিন আগেই এলাকা ছেড়ে ঢাকা চলে যায়। একসপ্তাহ আগে খলিল ঢাকা থেকে বাড়ি আসে। এরপর মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০ টার পর থেকে নিখোঁজ হয়ে যান। তাদের ধারণা খলিল মাদক ব্যবসা ছেড়ে দেয়ায় তাকে খুন করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করনের চেষ্ঠা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION