1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে হত্যা মামলার আসামির শাস্তির দাবিতে বিক্ষোভ - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউফলে হত্যা মামলার আসামির শাস্তির দাবিতে বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২১৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমিজমা বিরোধের জেরে শাহ আলম রাঢ়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার কায়না গ্রামে এই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বাবুল বলেন, প্রায় ১মাস অতিবাহিত হলেও একজন আসামীরা এখনও গ্রেফতার হয়নি। তারা বিদেশ পালিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এখনও বিভিন্নভাবে মামলার বাদীকে হুমকী প্রদর্শন করছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন, আবদুল মালেক খান, আবদুর রহমান সাখায়েত হোসেন ও ডা. নুপুর বেগম।
উল্লেখ, ২৪ মার্চ সকাল ১১টার দিকে জমাজমি ও  ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে একই এলাকার গবিন্দ, বিদান, রাজু, হৃদয় বইরাগী, বাসু, নিকর, রিপন পাল, রমেশ, মিন্টু, পবিত্র ও শ্যামল গংরা শাহ আলম রাঢ়ীর বাড়ীতে এসে হামলা করে।
প্রথমে শাহ আলমের রাঢ়ীর স্ত্রী নাজমা বেগমকে পরে পুত্র রাকিব সহ তিন ছেলে ও শাহ আলম রাঢ়ীকে কুপিয়ে যখম করে। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। ঢাকা থেকে পুনরায় বাউফল হাসপাতালে ভর্তী করলে ১লা মে সকালে মারা যান শাহ আলম রাঢ়ী। আহতদের মধ্যে রাকীব মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় গণমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION