1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে ভুট্টা খেতে গাঁজা চাষ ; দুই যুবক আটক  - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

ঝালকাঠিতে ভুট্টা খেতে গাঁজা চাষ ; দুই যুবক আটক 

  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৩০ জন পঠিত
নুরুজ্জামান, ঝালকাঠি : ঝালকাঠিতে ভুট্টা ক্ষেত থেকে গাঁজা গাছের সন্ধানে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১মে বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামে গাঁজার চাষ হচ্ছে এমন তথ্য ছিলো জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে।
ঝালকাঠি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন সন্ধ্যা সারে ৬টার পর ডিবি সদস্যদের নিয়ে অভিযান চালায় নলছিটির ফুলহরি গ্রামের একটি ভুট্টা খেতে। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় ১৪ টি গাঁজার গাছ। গাছ রোপনকারী দুই যুবককেও আটক করতে সক্ষম হয়ে ডিবি পুলিশ।
আটক যুবকদ্বয় হলো ফুলহরি গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩২) এবং একই গ্রামের সবুজ মোল্লার ছেলে  হৃদয় মোল্লা (১৯)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, অসৎ ব্যবসার উদ্দেশ্যে বসত ঘরের পাশে ভুট্টা ক্ষেতের মধ্যে গাঁজা গাছ রোপন করেছিলো তারা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION