1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩১ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলায় স্বচ্ছতা সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

জেলা প্রাশাসক বলেন, এখানে যে সকল সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তারা সকলে তাদের মাঠ পর্যায়ে যে সকল কাজ সম্পন্ন করে থাকেন সেখানে যে সকল স্টেক হোল্ডারা থাকেন তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে গ্রাম আদালতের সুবিধা পৌঁছে দিতে হবে।

ডিসি বলেন, যে সকল এনজিওরা ক্রেডিট প্রোগ্রামের কাজ করেন তাদের কাছে যে সকল সুবিধাভোগী আছে তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে।

উক্ত সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল। তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সকলের মাঝে পৌঁছে দিতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে যে সকল অংশীজনরা আছেন তারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। আপনাদের সেই কার্যক্রমের সাথে গ্রাম আদালতের সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন এই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য। আর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই গ্রাম আদালতে কোন অর্থ খরচ হয়না। ফৌজদারি মামলার ফিস ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফিস ২০/ টাকা এই টাকা খরচ করে সর্বোচ্চ ৩,০০,০০০/- তিন লক্ষ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি সম্ভব। উল্লেখ্য উক্ত সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন এনজিওর জেলার প্রতিনিধি সহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION