1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
'স্ত্রী ও পরকীয়া প্রেমিককে ফাঁসাতে মাত্র ১০ হাজার টাকায় আপন ছোট ভাইকে খুন করায় বড় ভাই' - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

‘স্ত্রী ও পরকীয়া প্রেমিককে ফাঁসাতে মাত্র ১০ হাজার টাকায় আপন ছোট ভাইকে খুন করায় বড় ভাই’

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নিজের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে ফাঁসাতে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে আপন ছোট ভাইকে হত্যা করায় বড় ভাই।

আজ দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো : মিজানুর রহমান।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গত বছরের ৫ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রীজের কাছে একটি ডোবা থেকে ওয়েজ কোরোনী নামে ৩০ বছরের এক যুবক ভ্যান চালকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ সনাক্ত হওয়ার পর মামলা করতে গড়িমসি করে নিহতের পরিবারের লোকজন। এরপর গোয়েন্দা পুলিশ ডিবি ঘঁনাটি তদন্ত শুরু করলে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য।

এ সময় তিনি আরো জানান, গত ২০২৪ সালের ২৬ নভেম্বর নিখোঁজ হয় ওয়েজ কোরোনী ২৭ নভেম্বর তার হত্যাকারী আপন বড় ভাই জাহাঙ্গীর খান গোপালগঞ্জ সদর থানায় নিখোজের একটি সাধারন ডায়েরী করে। এর একদিন পরেই জাহাঙ্গীর তার ভাইয়ের অপহরণের অভিযোগ এনে নিজে বাদী হয়ে তার স্ত্রী ফাতেমা বেগম ও তার পরকীয়া প্রেমিক রুবেল হোসেন এবং জাহাঙ্গীরের শশুর শাশুড়ী সহ মোট চার জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। অথচ হত্যাকারী বড়ভাই পাশন্ড জাহাঙ্গীর ওয়েজ কোরোনি’র ব্যাটারী চালিত ভ্যানটি ২৫ হাজার টাকায় বিক্রি করে কিলিং মিশনে অংশ নেওয়া অন্য হত্যাকারীদের ১০ হাজার টাকা পরিষদ করে। কিন্ত গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবি’র অনুসন্ধানে বেরিয়ে আসে এ হত্যা কান্ডে আসল ঘটনা। নিহত ওয়েজ কোরোনী ও তার হত্যাকারী আপন বড় ভাই জাহাঙ্গীর গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের মৃত ইসমাইল খান এর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION