1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৩০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গো মাঠে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার শুরু হয়ে বুধবার বিকালে শেষ হয় প্রায় ২’শ বছরের ঐতিহ্য এই ঘোড়দৌড়। প্রতি বছর বাংলা নববর্ষের বৈশাখী মেলা উপলক্ষে এ ঘোড়দৌড় আয়োজন করে মেলা আয়োজক কমিটি। এবারের মেলায় মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল সহ কোটালীপাড়ার আশপাশের কয়েকটি উপজেলা থেকে ৩৪টি ঘোড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।

নারী-পুরুষ, শিশু সহ হাজার হাজার দর্শক শ্রোতার পদচারনায় কানায় কানায় পরিপূর্ন হয়ে ওঠে মেলা প্রান্তর সহ চার পাশ। বিকালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত হন মেলা কেন্দ্রে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- এ দেশে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বলতে কোন কথা নাই, কথা একটাই আমরা সবাই বাঙ্গালী বাংলাদেশী।

তিনি আরো বলেন- বিএনপি ক্ষমতায় গেলে লাটেঙ্গার এই গো মাঠ জনগনের সম্পদ জনগনেরই থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য প্রীয় লাল মৃধা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আনসার উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, শিক্ষক মতিলাল বাড়ৈ, অরবিন্দু বিশ্বাস, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমর চাঁদ মৃধা, সদস্য নকুল কুমার বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক অনিমেষ গাইন, সাংগঠনিক সম্পাদক নির্মল ওঝা, প্রচার সম্পাদক ফজলুল হক মীর, হাবিবুর রহমান, তৈয়াবুর রহমান, হরষিত মৃধা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবশেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ঘোড়া মালিকদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION