1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফাঁসির রায়ের বিরুদ্ধে সাক্ষীর স্বীকারোক্তি, 'মিথ্যা বলেছি চাকরির লোভে' - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

ফাঁসির রায়ের বিরুদ্ধে সাক্ষীর স্বীকারোক্তি, ‘মিথ্যা বলেছি চাকরির লোভে’

  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ জন পঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার এক মানবতা বিরোধী অপরাধ মামলায় আদালতের দেওয়া ফাঁসির রায় নিয়ে উঠেছে চাঞ্চল্যকর প্রশ্ন । ওই মামলার এক সাক্ষী এখন দাবি করছেন তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার (ওই স্বাক্ষী) পরিবারের সদস্যদের সরকারি চাকরির লোভ দেখানো হয়েছিল।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দ্বন্ডপ্রাপ্ত আসামি এসএম রুহুল আমির মঞ্জুর বিরুদ্ধে হওয়া ফাঁসির ফরমায়েশী রায় প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে ওই মামলার স্বাক্ষী রেজাউন্নবী হাসু এসব কথা বলেন। এদিন ” রুহুল আমিন মঞ্জু মুক্তি সংগ্রাম পরিষদ’র আয়োজনে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন হয়। ফাঁসির দ্বন্ডপ্রাপ্ত আসামী রুহুল আমিন মঞ্জু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার ১৩ নং শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (২০০৩-২০১১)।
বিক্ষোভে বক্তব্য রাখেন, রুহুল আমিন মঞ্জুর কানাডা প্রবাসী মেয়ে জিনাইত আলম মনিহার। এসময় রুহুল আমিন মঞ্জুর পরিবার ও অন্যান্য স্বজনসহ সহস্রাধীক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মেয়ে জিনাইত আলম মনিহার তার বক্তব্যে বলেন, আপনারা আমার বাবার বিরুদ্ধে ফাঁসির রায় হওয়া মামলার সাক্ষীর কথা শুনেছেন। তিনি নিজেই বলেছেন, তিনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন। তার (সাক্ষীর) পরিবারের লোকদের চাকরির লোভ দেখানো হয়েছিলো।এসময় তিনি আরো বলেন, বাবার শেষ ইচ্ছা দেশের মাটিতে আসার। তিনি বলেন, আপনারা সাথে থাকবেন রায় প্রত্যাহার নাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির দেওয়া হবে।রুহুল আমিন মঞ্জুর বন্ধু সাবেক পিপি এ্যাডভোকেট জাহাঙীর আলম মুন্না তার বক্তব্যে বলেন, মঞ্জুর বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট, মানবতা বিরোধী মামলার ফরমায়েশী রায় দেওয়া হয়েছে। মামলাটি সুপ্রীম কোর্টের আপীল বিভাগের শুনানীর অপেক্ষায় রয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
বিক্ষোভ ও মানববন্ধনে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় রাস্তার উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION