1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধা সদরের সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ  - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

গাইবান্ধা সদরের সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ 

  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ জন পঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : দিনাজপুর থেকে গ্রেপ্তার গাইবান্ধা সদর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে গাইবান্ধা আদালতে তোলা হয়েছে। এসময় জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সদরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেনের আদালতে এই নির্দেশ দেয়া হয় ।
এ সময় রাষ্ট্রপক্ষের সিএসআই আজিজুল হক জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জামিনের জন্য আবেদন করেন। এরপর বিচারক উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন শুনানি বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা দীবা গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য: গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাবেক গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবিরের হুকুমে জেলা বিএনপি অফিসে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটানো, অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই ২৬ আগস্ট গাইবান্ধা থানায় একটি মামলা করেন। মামলায় ১১৪ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION