1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সেনাবাহিনীর অভিযানে ২৫লাখ টাকা, গাঁজা ও স্বর্নালংকার উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ২৫লাখ টাকা, গাঁজা ও স্বর্নালংকার উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৫ জন পঠিত
কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নগদ ২৫লাখ টাকা, গাঁজা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
 রবিবার রাত দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সাগর (৪৩) নামের এক মাদক কারবারীর বাড়ি থেকে এসকল দ্রব্য উদ্ধার করা হয়।
সাগর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার দেলোয়ার মিয়ার ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাসায় অভিযান পরিচালনা করেন। এসম সাগর বাসায় ছিলো না। পরে সাগরের বাসায় তল্লাশি চালিয়ে স্টীল আলমিরার গোপন ড্রয়ার থেকে নগদ ২৫লাখ ৩৫হাজার ৫শত টাকা, একই ড্রয়ার থেকে ২ভরির বেশি (২৬গ্রাম) স্বর্ণালংকার, পাশের পাকের ঘরের চুলোর পাশের মাটির গর্তের ভিতর থেকে ২৬গ্রাম গাঁজা, গাঁজা মাপার মিটার এবং ৩টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
পরে সেনাবাহিনী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে। সাগরের বিরুদ্ধে বাউফল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং তার বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার নামে মাদক আইনে মামলা করা হয়েছে। তবে টাকার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION