1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নানা আয়োজনে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নানা আয়োজনে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : নানা কর্মসূচীতে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। আজ সকাল ৬ টায় পৌর পার্কের শহিদ মিনার সংলগ্ন লেক পাড়ে ‘এসো হে বৈশাখ এসো এসো’-গানের মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরনের অনুষ্ঠান শুরু হয়।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা।

বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে বাংলা নববর্ষের কর্মসূচী পালন করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও অনুষ্ঠিত হয়েছে নববর্ষের অনুষ্ঠানমালা।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল ৮ টায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো:গোলাম কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ সাংস্কৃতি সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বাংলা নববর্ষ বাঙালি জাতির হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিবছর বাঙালি জাতি নববর্ষ উদযাপন করে থাকেন। বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION