1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জুলাই যোদ্ধা হৃদয় অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলো - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

বাউফলে জুলাই যোদ্ধা হৃদয় অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলো

  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জুলাইয়ের বিপ্লবে পুলিশের গুলিতে আহত মোঃ আশিকুর রহমান হৃদয় (১৭) অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন।
শুক্রবার বিকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয় বাউফল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে।
জানা গেছে, হৃদয় ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। গত ১৮ জুলাই ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে তার মাথায় তিনটি গুলি লাগে। প্রাণেরভয়ে আত্মগোপনে থেকে সীমিত চিকিৎসা নেওয়া হয়।
৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়  হৃদয়কে। তাঁর মাথা থেকে দুটি গুলি বের করা হলেও একটি গুলি মস্তিষ্কে থেকে যায়। একারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের একটি গরু ও রিক্সা বিক্রি করে যতটুকু পেরেছি ততটুকু চিকিৎসা করিয়েছে। হয়তো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে থাকতো।
 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ বলেন, দুপুর সোয়া বারোটার দিকে হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডেকিল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দিয়েছি। স্বজনরা তাকে আর নিয়ে যেতে পারেননি। বিকাল তিনটার দিকে তিনি মারা যায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION