1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর উৎপাত থেকে বাঁচতে মানববন্ধন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর উৎপাত থেকে বাঁচতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ জন পঠিত

কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী  যুবলীগ নেতা মো. শাহাজাদার উৎপাতে অতিষ্ট এলাকাবাসী। এলাকায় মাদক বাণিজ্য, সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাত, একাধিক ব্যক্তিকে হুমকি, হয়রানী ও মারধর করায় শাহাজাদার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে দ্বিপাশা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন রাজিব, মদনপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জিয়া উদ্দিন মাহমুদ, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম রনি, আবদুর রহমান ও আবু সালেহ প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী আমলে শাহাজাদা উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজের ক্যাডার হিসেবে কাজ করেছেন। বিগত দিনে দ্বিপাশা এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর স্বশস্ত্র হামলা  করেছেন। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের উপহার হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি আসম ফিরোজ তাকে (শাহাজাদা) দ্বিপাশা মাদ্রাসায় নৈশ প্রহরীর চাকরি দেন।  চতুর্থ শ্রেণির চাকরি করলেও শাহজাদা ক্ষমতার প্রভাব বিস্তার করে পুরো মাদ্রাসা পরিচালনা করতেন। তার স্ত্রী মহিলা ইউপি সদস্য হওয়ায় জেলা পরিষদ থেকে মাদ্রাসার নামে বরাদ্দ এনে তা কাজ না করে অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও মাদ্রাসায় বসে মাদক ব্যবসা সহ নানা অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শাহজাদা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে।
মানববন্ধনে শাহজাদার অবৈধ নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার  দাবি জানিয়েছেন বক্তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION