1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে নৌবাহিনীর কর্মকর্তাকে কুপিয়ে জখম - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে নৌবাহিনীর কর্মকর্তাকে কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৬৪ জন পঠিত

কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কামরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় কামরুল ইসলামকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কামরুল ইসলাম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পেডি অফিসার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের সিরাজুল ইসলাম গংয়ের সঙ্গে নুর হোসেন ওরফে ফোরকান গংয়ের জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধ নিস্পত্তির জন্য এলাকায় একাধিকবার শালিস বৈঠক হয়েছে। শালিসের গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে উভয় পক্ষকে নিষেধ করেন। ওই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত উপেক্ষা করে বুধবার নুর হোসেন ওরফে ফোরকান গং বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান। এ সময় সিরাজুল ইসলামের ভাই কামরুল ইসলাম বঁাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নুর হোসেন ওরফে ফোরকান দলবল নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে কামরুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে কামরুল ইসলামের স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ব্যাপারে আহত কামরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION