1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন - Bangladesh Khabor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি কোটালীপাড়ায় সম্পত্তির লোভে ভাইকে মেরে ফেললো আপন ভাইয়েরা জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৯২ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে বিয়ের দাবিতে সনাতন ধর্মের প্রেমিকের বাড়িতে এক ছাত্রী অনশন করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এমন ঘটনা ঘটেছে।

অভিযুক্ত প্রেমিকের নাম সবুজ রবিদাস উপজেলার উদয়পুর ইউপি’র তেলিহার গ্রামের লালচাঁন রবিদাসের ছেলে বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, পারিবারিকভাবে পরিচয় ঘটে অভিযুক্ত প্রেমিক সবুজ রবিদাস ও এক ছাত্রীর। গত ২বছর যাবৎ তাদের মধ্যে সম্পর্ক চলছিল। কিন্তু বিয়ের কথা থাকলেও রাজি ছিল না প্রেমিক। একারণে ভেঙে যায় তাদের বিয়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টাও করেন দু’ পরিবার। এরপরও বিয়ের প্রতিশ্রুতি দিলেও প্রেমিক এখন অন্য কাউকে বিয়ে করছে শুনে তার গ্রামের বাড়িতে হাজির হোন ওই ছাত্রী। সেখানে ওই ছাত্রী দাবি করেন, গোপনে সিঁদূর দিয়ে বিয়ে করছে প্রেমিক সবুজ রবিদাস এবং দুই মাস অপেক্ষা করতেও বলেছেন। এদিকে, প্রেমিক সবুজ রবিদাসের দাবি, কোন প্রেমের সম্পর্ক করিনি তিনি। যদি প্রমাণ দিতে পারে তিনি বিয়ে করে মেনে নিবেন ওই ছাত্রীকে। এঘটনা প্রেমিক ও ছাত্রীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে স্থানীয়রা। রাতে কোনধরনের অভিযোগ না থাকায় ছাত্রীকে পরিবারের নিকটে জিম্মায় দেন পুলিশ। পরিবারের সাথে এক স্কুল শিক্ষক উপস্থিত ছিলেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ছাত্রীকে পরিবারের নিকটে জিম্মায় দেওয়া হয়েছে।

পরিবারের সাথে এক স্কুল শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION