1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে চাঁদা না দেওয়ায় পল্লী বিদ্যুত কর্মীকে পিটিয়ে জখম - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে চাঁদা না দেওয়ায় পল্লী বিদ্যুত কর্মীকে পিটিয়ে জখম

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৬০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলা বাউফল উপজেলায়  চাঁদা না দেওয়ায় হেলাল উদ্দিন হাওলাদার (৪৮) নামের এক পল্লী বিদ্যুত কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় পল্লী বিদ্যুত কর্মী হেলাল উদ্দিনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেলাল উদ্দিন বরিশালের উজিরপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসেবে কর্মরত আছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪ মাস আগে হেলাল উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন দেওপাশা গ্রামের এনামুল গং। দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় দেওপাশা বাজারে হেলাল উদ্দিন খানের মালিকানাধীন একটি দোকান ঘরের ভাড়াটিয়া ব্যবসায়ী আনিস সিকদারকে জোড়পূর্বক নামিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন এনামুল গং। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হেলাল উদ্দিন তার বৃদ্ধ বাবা আনোয়ার হোসেনকে নিয়ে চাচাতো ভাই মজনু হাওলাদারের বাসায় যান। এসময় এনামুল দলবল নিয়ে হেলাল উদ্দিনের কাছে ফের চাঁদা দাবী করে। তখন তর্কবিতর্কের এক পর্যায়ে হেলাল উদ্দিনকে বেধড়ক লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়। হেলাল হাওলাদারের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় হেলাল উদ্দিনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার ও আমার সেবিকা স্ত্রীর ঈদের বেতন বোনাসের প্রায় আড়াই লাখ টাকা ছিল পকেটে। মারধর করে এই টাকা ছিনিয়ে নিয়েছে এনামুল গং।
অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেন, হেলাল হাওলাদারের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে কথাকাটাকাটি ও হাতাহাতরি ঘটনা ঘটেছে।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION