1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩২৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা হেমায়েত বাহিনীর স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে ৭১’র কালরাতে সকল শহীদদের স্মরনে পালন করা হয় এক মিনিট নিরবতা। বেলা ১১ টায় হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। এ সময়- অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রাণি সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, সাংবাদিক গৌরাঙ্গলাল দাস, শিক্ষার্থী- কোয়েল বাইন, লাবিবা খানম, রাজু তালুকদার, আব্দুল্লাহ শেখ, সুভাষ চন্দ্র বালা বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে- উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচার্রী, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION