1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে আওয়ামী মহিলা লীগের নেত্রী অর্থঋন খেলাপীর মামলায় ফের কারাগারে!! - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

পটুয়াখালীতে আওয়ামী মহিলা লীগের নেত্রী অর্থঋন খেলাপীর মামলায় ফের কারাগারে!!

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৫৯ জন পঠিত
কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে কাশিমপুর কারাগার থেকে ৭৭ কোটি টাকার ঋণ খেলাপি মামলার আসামি আলোচিত পটুয়াখালী আওয়ামী মহিলা লীগের আলোচিত নেত্রী জাকিয়া সুলতানা বেবিকে পটুয়াখালী বিজ্ঞা আদালতে প্রেরন করা হয়।
বিষয়টি নিয়ে জানতে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কারাগারে খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া যায়।
এবিষয়ে বিস্তর অনুসন্ধানে জানাগেছে, সোনালী ব্যাংকের কারা ৭৭ কোটি টাকার ঋণ খেলাপির মামলা ছাড়াও জাকিয়া সুলতানা গংদের মধ্যে মৃত মোঃ সিরাজুল ইসলাম খান পরিচালিত পটুয়াখালী টেক্সটাইল মিলস প্রাইভেট লিঃ এর বিরুদ্ধে ২০০৪ সালে  আরো একটি ঋণ খেলাপি মামলা হয়। যার মামলা নং ৬১৪।ম  শেখ হাসিনার শাসন আমলে ক্ষমতার দাম্ভিকতায় ব্যাংক থেকে নেয়া অর্থ ঋণ এর কিস্তি পরিশোধ না করে ঝুলিয়ে রাখতেন এই মহিলা নেত্রী।  এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের মামলা অর্থঋণ আদালত আইন ২০০৩ব এর ৩৪(৭) ধারার বিধান অনুযায়ী ৬ মাসের দেওয়ানী আটক আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
অনুসন্ধানে আরো জানাগেছে, এই আটক আদেশ দেয়ার আগেই আসামী জাকিয়া সুলতানা বেবি পূর্বের সেই ৭৭ কোটি টাকার মামলায় দির্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছে।
হঠাৎ করে কাশিমপুর কারাগার থেকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে আনার খবর ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যপক উত্তেজনা ও কৌতুহলের সৃষ্টি হয়।
এব্যাপারে আটোকাদেশ মামলার পটুয়াখালী সদর থানার আইয়ু, এস, আই হুমায়ন কবির বলেন, যেতেতু আসামি আরেকটি মামলায় জেল হাজতে রয়েছে আবার নতুন করে তার বিরুদ্ধে সাজার ওয়ারেন্ট রয়েছে তাই এই মামলায় সোন ওয়ারেন্ট দেখানোর জন্য কাশিমপুর কারাগার থেকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে হাজির  করা হয়। পাশাপাশি এই মামলায় আগামী ২৫ মার্চ আসামিকে পুনরায় শুনানির জন্য পটুয়াখালী অর্থঋণ আদালত ও যুগ্ন জেলা জজ ১ম আদালতে শ্ব-শরীরে হাজির করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবিরকে নির্দেশ প্রদান করা হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION