1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩২২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার বিকালে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজ মাঠ চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।

উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির আহবায়ক শরিফ রফিকুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার। এ সময় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে অনুষ্ঠান স্থলে আসতে থাকে উচ্ছাসিত কর্মী সমর্থকরা। তাদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে কলেজ চত্ত্বর সহ চার পাশ। রঙ্গিন ব্যানার, ফেষ্টুন তোরনে ছেয়ে যায় রাস্তাঘাট। দীর্ঘ ১৭ বছর পর কোটালীপাড়ায় বিএনপির এতোবড় জমায়েতকে কেন্দ্র করে সকলের চোখে মুখে ভাসছিলো আনন্দের ছাপ। চার সগস্রাধীক জনতাকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতের পর মাঠে বসেই পবিত্র রমজানের ইফতার সেরে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ নেতাকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION