1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে অভিযোগ সত্য হলে, আমার বহিষ্কার চাই' - সেচ্ছাসেবক দল নেতা - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউফলে অভিযোগ সত্য হলে, আমার বহিষ্কার চাই’ – সেচ্ছাসেবক দল নেতা

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৭৯ জন পঠিত
কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৩নং ধুলিয়া ইউনিয়নে  সরকারি খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বিতরণের সময় সুবিধাভোগী জেলেদের ওপরে হামলার ঘটনায় সেচ্ছাসেবক দলের সদস্য সচিব’কে দায়ী করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে, জেলেদের ওপরে হামলার ঘটনায়  জড়িত নয় বলে দাবি করেছেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক নাঈম সিকদার তারেক। ২৩.০৩.২৫ইং তারিখ রোজ রবিবার দুপুর ২টায় উপজেলা সেচ্ছাসেবক দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেছেন তিনি।
এরআগে শনিবার ধুলিয়া ইউনিয়নে ১ হাজার নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়। এসময় সেচ্ছাসেবক দলের সদস্য সচিবের নেতৃত্বে কয়েকজন জেলেকে মারধর করা হয়েছে বলে  অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। এসময় এক সাংবাদিকের মোবাইলও ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ আসে গণমাধ্যমে।
কিন্তু উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কালিশুরি ডিগ্রি কলেজের প্রভাষক নাঈম সিকদার তারেকের দাবি, স্থানীয়ভাবে চালের কেরিং খরচ বাবদ জেলেদের থেকে টাকা নেয়া হয়। এই টাকার ইস্যুতে জেলেরা নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য ছড়িয়েছে এবং সত্যতা যাচাই না করে কিছু গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রচার করেছে। তারেক নিজেই এ ঘটনার তদন্ত দাবি করে বলেন, আমি জড়িত থাকলে, আমাকে দল থেকে বহিষ্কার করা হোক। সংবাদকর্মীর মুঠোফোন ছিনিয়ে নেয়ার প্রসঙ্গে সেচ্ছাসেবক দলের নেতা বলেন, তারা সম্পর্কে বন্ধু। নিজেরা আড্ডা দেয়ার সময় দুষ্টামির ছলে কেউ সেটি নিতে পারে। শুনেছি ১০ মিনিট পরেই তার মোবাইল ফেরত দেয়া হয়। এরসাথে উল্লেখিত মারামারির ঘটনার কোনো সম্পর্ক নেই বলেন তিনি।
এঘটনায় সরেজমিনে জেলেদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে, আল আমিন নামের এক জেলের দাবি চালের পরিমাণ সম্পর্কে কথা বলায় অভিযুক্ত তারেকের নেতৃত্বে তিনিসহ কয়েক জেলের ওপরে হামলা করা হয়। জেলেদের আরেক পক্ষ বলেন, আল আমিনসহ কয়েকজন নিজাম নামের এক জেলেকে কেরিং খরচ দিতে দেরি হওয়ায় মারধর করে। পরে নিজামের আত্মীয়রা আল আমিনকে মারধর করে। এরসাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই৷  এদিকে, মুঠোফোনে যোগাযোগ করলে কেরিং খরচের টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির“ল সরদার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION