1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৪১ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা।
জুম্মার নামাজ শেষে  উপজেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসব মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন-  উপজেলা ইসলামী আন্দোলনের আমীর মাও. মো. নজরুল ইসলাম, ইমাম ও খতিব  মাও. মো. মহিউদ্দিন, মাও. মোহাম্মাদ আলআমিন মুন্সি, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক  আবদুল্লাহ আল ফাহাদ, সিনিয়র সহসভাপতি বাউফল ইসলামী তরুণ সমাজের সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি অলিউল্লাহ রিপন
প্রমূখ।
গণহত্যার প্রতিবাদ ও যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন,‘ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা চালিয়ে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এ গণহত্যা চালানো হচ্ছে।  জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তারা পূজিবাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পাচ্ছেন।  বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবিও তুলেন মুসুল্লিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION