1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে টেন্ডার বাক্স খোলার পর সর্বোচ্চ দরদাতার উপর হামলা - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউফলে টেন্ডার বাক্স খোলার পর সর্বোচ্চ দরদাতার উপর হামলা

  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৫৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হাট-বাজার ইজারার টেন্ডার বাক্স খোলার পরই সর্বোচ্চ দরদাতার উপর হামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের রোর্ডে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট ইজারার জন্য দরপত্র আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাক্স খোলার পর ২টি দরপত্র পাওয়া যায়। এরমধ্যে ৩৫ লাখ টাকা মূল্য দিয়ে ১টি দরপত্র জমা দেন আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন পঞ্চায়েত অপরটি ৩৭ লাখ টাকা মূল্য দিয়ে জমা দেন একই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলমাছ তালুকদার।
এরপর ইজারাদার হিসেবে নাম ঘোষণা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নীচের সড়কে অপেক্ষা করছিলেন আলমাছ তালুকদার। এসময় বিএনপি নেতা জসীম উদ্দিন পঞ্চায়েত দলবল নিয়ে আলমাছ তালুকদারকে এলোপাতাড়িভাবে চর থাপ্পর, কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে আলমাছ তালুকদারের লোকজন খবর পেয়ে সেখানে গেলে জসীম পঞ্চায়েত চলে যান। পরে আহত আলমাছ তালুকদারকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আলমাছ তালুকদার বলেন, প্রথমে আমাকে জসীম পঞ্চায়েত হাটের ইজারায় অংশ নিতে বারন করেন। প্রাণনাশের হুমকি দেন। আমি দরপত্র জমা দেওয়ার পর তিনি আমার উপর ক্ষিপ্ত হন। দরপত্র বাক্স খোলার পরই তিনি উত্তেজিত হয়ে আমার উপর চড়াও হন। আমি এর বিচার চাই।
অবশ্য অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জসীম উদ্দিন পঞ্চায়েত বলেন, আলমাছ তালুকদারের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তিনি অসদাচরন করায় সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, দরপত্র বাক্স খোলার বিষয়টি জানা নেই। এখন পর্যন্ত হামলার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন,আমার কার্যালয়ে অথবা কার্যালয়ের সামনে এরকম কোন ঘটনা ঘটেনি। বাহিরে কি হয়েছে তা আমার জানানেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION